
কলকাতা, ২২ নভেম্বর (হি. স.) : রবিবার ছুটির দিনে রোদ উঠতেই মুখে হাসি সকলের। এদিন কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের একনজরে ফলাফল - প্রথম খেলা'তে কলকাতা পোর্ট ট্রাস্ট স্পোর্টিং ক্লাব - ৪ গোলে এবং দ্বিতীয় খেলায় - ৩ গোলে বড়িশা স্পোর্টিং ক্লাব হেরে গেল। এদিন, চার দলের মধ্যে দুই খেলায় - কলকাতা ফুটবল লিগে মোট - ৭ টি গোল হয়েছে। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশন এর তরফেও এদিন জানানো হয়েছে যে, - মহমেডান স্পোর্টিং তথা হাওড়া ইউনিয়ন মাঠে - আ্যডামাস ইউনাইটেড স্পোর্টিং আ্যসোসিয়েশন ৪ - ০ গোলের ব্যবধানে কলকাতা পোর্ট ট্রাস্ট স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিয়েছে । দ্বিতীয় খেলা - মাকড়দহ গ্রাউন্ডে বি এন আর স্পোর্টিং ক্লাব ৩ - ০ গোলের ব্যবধানে বড়িশা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দেয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত