চেলসির মাঠে জয়ের স্বাদ পেল লিডস ইউনাইটেড
লন্ডন, ২২ নভেম্বর (হি.স.) : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিরুদ্ধে ৪-১ গোলে জিতেছে লিডস। ১-১ সমতায় প্রথমার্ধ শেষের পর, দ্বিতীয়ার্ধে পথ হারায় শাভি আলোন্সোর দল। ২৫ মিনিটে এমানুয়েল এমেঘা চেলসিকে এগিয়ে নেওয়ার তিন মিনিট পর, লিড
চেলসির মাঠে জয়ের স্বাদ পেল লিডস ইউনাইটেড


লন্ডন, ২২ নভেম্বর (হি.স.) : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিরুদ্ধে ৪-১ গোলে জিতেছে লিডস। ১-১ সমতায় প্রথমার্ধ শেষের পর, দ্বিতীয়ার্ধে পথ হারায় শাভি আলোন্সোর দল।

২৫ মিনিটে এমানুয়েল এমেঘা চেলসিকে এগিয়ে নেওয়ার তিন মিনিট পর, লিডসকে সমতায় ফেরান ওকাফর। দ্বিতীয়ার্ধের শুরুতে পাঁচ মিনিটে ক্যালভার্ট-লুইনের সফল স্পট কিকের পর, ওকাফরের দ্বিতীয় গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিডস। আর যোগ করা সময়ে অ্যারনসনের দারুণ গোলে বড় জয় পায় সফরকারীরা।

এর আগে ১৯৯৯ সালের ডিসেম্বরে স্ট্যামফোর্ড ব্রিজে লিডস সবশেষ জয় পেয়েছিল চেলসির বিরুদ্ধে ২-০ ব্যবধানে। এই ম্যাচ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে লিডস।আর পঞ্চম হারের স্বাদ পাওয়া চেলসি। ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে তারা। লিগে টানা দুই ম্যাচ হারল চেলসি। আগের ম্যাচে তারা সান্ডারল্যান্ডের মাঠে হেরেছিল ১-০ গোলে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande