পুরনো মামলায় সামসেরগঞ্জে গ্রেপ্তার তৃণমূল যুব নেতা আব্দুল সালাম ওরফে কটা
সামসেরগঞ্জ, ১২ নভেম্বর (হি.স.): পুরনো মামলায় গ্রেপ্তার হলেন সামসেরগঞ্জের তৃণমূল যুব নেতা আব্দুল সালাম ওরফে কটা। বুধবার রাতে জঙ্গিপুর পুলিশ জেলার সামসেরগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাঁকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। স্থানীয় র
যুবনেতা গ্রেফতার


সামসেরগঞ্জ, ১২ নভেম্বর (হি.স.): পুরনো মামলায় গ্রেপ্তার হলেন সামসেরগঞ্জের তৃণমূল যুব নেতা আব্দুল সালাম ওরফে কটা। বুধবার রাতে জঙ্গিপুর পুলিশ জেলার সামসেরগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাঁকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়।

স্থানীয় রাজনৈতিক মহলে আব্দুল সালাম প্রাক্তন তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি সামসেরগঞ্জের ভাষাইপাইকর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বেও ছিলেন। কয়েক দিন আগেই সামসেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের সাংবাদিক সম্মেলনে আমিরুল ইসলামের পাশে তাঁকে বসে থাকতে দেখা গিয়েছিল।

আমিরুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই যুব নেতার গ্রেপ্তারের ঘটনায় সামসেরগঞ্জের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি জমি দখল করে ভবন নির্মাণ-সহ একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। সেই পুরনো মামলাগুলির সূত্র ধরেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

তবে ঠিক কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আদালতে কী বক্তব্য জানানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর সামসেরগঞ্জের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande