টি টোয়েন্টি ট্রফি এলিট - সৌরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে বাংলার মেয়েদের জয়জয়কার
কলকাতা, ১৪ নভেম্বর (হি. স.) : জিতল বাংলা। সৌরাষ্ট্রের পরাজয়। মহিলাদের অনূর্ধ্ব - ২৩, টি টোয়েন্টি ট্রফি এলিট ক্রিকেট খেলায় শনিবার জিতল বাংলা। সেইসঙ্গে পরাজিত সৌরাষ্ট্রের মহিলা দলটি। যদিও এদিন খেলার ময়দানে নির্ধারিত ২০ ওভারে সৌরাষ্ট্রের দলগত স্কোর -
বাংলা ও সৌরাষ্ট্রের খেলার একনজরে ফলাফল


কলকাতা, ১৪ নভেম্বর (হি. স.) : জিতল বাংলা। সৌরাষ্ট্রের পরাজয়। মহিলাদের অনূর্ধ্ব - ২৩, টি টোয়েন্টি ট্রফি এলিট ক্রিকেট খেলায় শনিবার জিতল বাংলা। সেইসঙ্গে পরাজিত সৌরাষ্ট্রের মহিলা দলটি। যদিও এদিন খেলার ময়দানে নির্ধারিত ২০ ওভারে সৌরাষ্ট্রের দলগত স্কোর - ৯ উইকেটে - ৯১ রান। উল্লেখ্য, শতরানের গন্ডিও বাংলার বিপক্ষে সৌরাষ্ট্র পার হতে ব্যর্থ হয়েছে।

যদিও এদিন দ্বিতীয় দফায় খেলার ফলাফল বদলে যায়। সৌরাষ্ট্রের পাল্টা এদিন বাংলা শক্ত হাতে মোকাবিলা করে। জবাবে - কোনও উইকেট না হারিয়ে বাংলার মহিলা দল ৯২ রান তুলে নিয়েছে। ৫৯ বল বাকি থাকতেই জয়ের শিরোপা মাথায় উঠল।. স্কোর বোর্ড অনুসারেই - (১০.৫ ওভারে) জিতল বাংলার মেয়েরা। অনূর্ধ্ব - ২৩, জয় ১০ উইকেটে, হারল সৌরাষ্ট্র

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande