ভারতীয় ফুটবলের ‘নেপথ্য নায়ক’ কোচদের সম্মান জানাল এফএফসিআই
কলকাতা, ১৪ নভেম্বর (হি. স.) : ভারতীয় ফুটবলের ‘নেপথ্য নায়ক’ কোচদের সম্মান জানাল এফএফসিআই। শনিবার প্রেস ক্লাব, কলকাতায় ভারতীয় ফুটবলের উন্নতিতে নেপথ্যে থেকে যাঁরা নিরলস কাজ করে চলেছেন, সেই প্রশিক্ষকদের সম্মান জানানো হয়েছে। উল্লেখ্য কলকাতা প্রেস ক্লাব
প্রেস ক্লাব কলকাতায় অনাড়ম্বর অনুষ্ঠানেই সংবর্ধনা


কলকাতা, ১৪ নভেম্বর (হি. স.) : ভারতীয় ফুটবলের ‘নেপথ্য নায়ক’ কোচদের সম্মান জানাল এফএফসিআই। শনিবার প্রেস ক্লাব, কলকাতায় ভারতীয় ফুটবলের উন্নতিতে নেপথ্যে থেকে যাঁরা নিরলস কাজ করে চলেছেন, সেই প্রশিক্ষকদের সম্মান জানানো হয়েছে। উল্লেখ্য কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হল ফেডারেশন অফ ফুটবল কোচেস ইন ইন্ডিয়া (এফএফসিআই)-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘অনার দ্য আনসাং গুরুজ অফ ইন্ডিয়ান ফুটবল’ - শীর্ষক ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সঞ্জয় ব্যানার্জি।এদিন কলকাতা ময়দানের খ্যাতনামা ক্রীড়াবিদদের - বিশ্বজিৎ ভট্টাচার্য, শান্তি মল্লিক, প্রতিমা বিশ্বাস ও অমিয় ঘোষ-সহ একাধিক বিশিষ্ট কোচকে সম্মানিত করা হয়েছে। ভারতীয় ফুটবলের তৃণমূল স্তরে প্রতিভা গড়ে তোলা এবং আগামী প্রজন্মের খেলোয়াড় তৈরিতে তাঁদের অবদানের কথা তুলে ধরেছেন উপস্থিত বক্তারা। প্রবীণ ও সফল প্রশিক্ষকদের দীর্ঘদিনের পরিশ্রম ও আত্মত্যাগের স্বীকৃতি দিতে এই উদ্যোগ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার, ক্রীড়াপ্রেমী এবং ফুটবল সংগঠকেরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande