
কলকাতা, ১৪ নভেম্বর (হি. স.) : অনূর্ধ্ব - ১৬, বিজয় মার্চেন্ট ট্রফি এলিট ট্রফিতে শনিবার প্রথম দিনের খেলায় বাংলার দলগত স্কোর - ৫/৩৭৩ রান (৯০ ওভারে)। আরো পাঁচটা উইকেট হাতে অর্থাৎ ব্যাটিংয়ের জন্য বাকি রয়েছে। মূলতঃ একজোড়া শতরানের সুবাদে এই বড় রানের ইনিংস গড়ে তুলতে সমর্থ হয়েছে বাংলার খেলোয়াড়রা। একনজরে পরিসংখ্যান হল - রাহিল ঘোরাই - ১৩৬ রানের অনবদ্য ইনিংস (১৫৯ টি বলে) উপহার দিয়েছে। তাকে এদিন যোগ্য সঙ্গত করেছে - নিরুপম বর্মণ - ১২৪ রানের (২১৭!টি বলে) দুর্দান্ত ইনিংস। এদিনের খেলায় অনূর্ধ্ব -১৬, বিহার দলের বোলিংয়ে মহম্মদ সমীর - ৪ উইকেট তোলে ৮১ রানে (১৬ ওভারে) এবং সুরজ কুমার - ১/৪৭ রান দিয়ে ( ১২ ওভারে)। আগামীকাল খেলার দ্বিতীয় দিন। যদিও বাংলা দলের ইনিংস শেষ হয় নি। এরপর রয়েছে বিহার দলের ব্যাটিং।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত