ভুটানকে হারিয়ে সাফ ফাইনালে ভারত
কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.) : শনিবার ঢাকার প্রথম সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হয়েছিল ব্লু টাইগার্স। আজ প্রথম একাদশে চারটি পরিবর্তন করেন ভারতের কোচ নৌশাদ মুসা। আর তাতে সুহেল ভাটরা উজ্জীবিত ফুটবল খেলে ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল
ভুটানকে হারিয়ে সাফ ফাইনালে ভারত


কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.) : শনিবার ঢাকার প্রথম সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হয়েছিল ব্লু টাইগার্স। আজ প্রথম একাদশে চারটি পরিবর্তন করেন ভারতের কোচ নৌশাদ মুসা। আর তাতে সুহেল ভাটরা উজ্জীবিত ফুটবল খেলে ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল।

ম্যাচের শুরু থেকেই ভারত আক্রমণে ছিল। সাফল্যও আছে দ্রুত। ৮ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড বিষ্ণু। ভারত এগিয়ে যায় ১-০ গোলে।

এই গোলের পর আধিপত্য বজায় রাখে নীল জার্সিধারীরা। ২৭ মিনিটে ব্যবধান বাড়াল ভারত। গোল করলেন অধিনায়ক চিংলেনসানা সিং। ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ভারত।

দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভুটান। তার ফল পায় ৪৭ মিনিটে। দুরন্ত হেডে গোলও ব্যবধান কমান কিনজাং তাশি টবডেন। যদিও অফসাইডের পতাকা ওঠে। তবে ভিএআর চেক করে গোল বহাল থাকে ভুটানের।

উল্লেখ্য,এই প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপে ব্যবহার করা হচ্ছে ভিএআর প্রযুক্তি। ৫২ মিনিটে আবার গোল করার সুযোগ আছে ভুটানের সামনে। তবে ভারতীয় গোলরক্ষক ভুটানের সেই চেষ্টা ব্যর্থ করে দেয়। ৬৫ মিনিটে ভারত পেনাল্টি পেলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে তা বাতিল হয়। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পায় ভারত। ফাইনালে ভারতের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের বিজয়ী দল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande