ইচ্ছাপুরে পুকুর ভরাটের অভিযোগ ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে হিন্দু জাগরণ মঞ্চ, হস্তক্ষেপ পুলিশের
হাওড়া, ১৫ নভেম্বর (হি.স.): পুকুর বুজিয়ে বাড়ি নির্মাণ এবং পাশের আরও একটি পুকুর ভরাটের অভিযোগকে কেন্দ্র করে রবিবার সকালে উত্তেজনা ছড়াল হাওড়ার জগাছা থানার অন্তর্গত ইচ্ছাপুরের সৌমচণ্ডীতলা এলাকায়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হিন্দু জাগরণ মঞ্চের ক
পুকুর ভরাটের অভিযোগ


হাওড়া, ১৫ নভেম্বর (হি.স.): পুকুর বুজিয়ে বাড়ি নির্মাণ এবং পাশের আরও একটি পুকুর ভরাটের অভিযোগকে কেন্দ্র করে রবিবার সকালে উত্তেজনা ছড়াল হাওড়ার জগাছা থানার অন্তর্গত ইচ্ছাপুরের সৌমচণ্ডীতলা এলাকায়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা। তাঁদের উপস্থিতিতে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জগাছা থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দা জগন্নাথ বোদকের অভিযোগ, সুশান্ত দাস নামে এক ব্যক্তি পুকুর বুজিয়ে বাড়ি নির্মাণ করেছেন। পাশাপাশি আরও একটি পুকুর ভরাটের কাজ চলছে। ২০২৪ সাল থেকে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে দাবি তাঁর। উল্টে আর্থিক প্রভাব খাটিয়ে তাঁকে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাটের কাজ বন্ধের দাবি জানান। যদিও সুশান্ত দাসের পরিবারের সদস্য সোমনাথ দাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, আইনি প্রক্রিয়ায় যে সিদ্ধান্ত হবে, তাঁরা তা মেনে নেবেন।

সংগঠনের সদস্য শুভ্র সরকার জানান, পুলিশ দু’পক্ষকেই শান্ত থাকার নির্দেশ দিয়েছে এবং আপাতত পুকুর ভরাটের কাজ বন্ধ রাখতে বলেছে। অভিযোগকারীকে জমির নথিপত্র জমা দিতে বলা হয়েছে। সেই নথি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande