বিশ্ব প্রিম্যচুরিটি দিবসে রবিবার শিয়ালদা'তে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পালন
কলকাতা, ১৫ নভেম্বর (হি. স.) : অকাল জাত শিশুদের সুরক্ষায় সচেতনতার বার্তা, শিয়ালদহে পূর্ব রেলের ওয়াকাথন সম্পন্ন হল। উল্লেখযোগ্য বিষয় হল যে, বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস উপলক্ষে রবিবার শিয়ালদা''তে বি আর সিং হাসপাতালে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল
পূর্ব রেলের উদ্যোগে শিয়ালদা রেল স্টেশনেও পালিত


কলকাতা, ১৫ নভেম্বর (হি. স.) : অকাল জাত শিশুদের সুরক্ষায় সচেতনতার বার্তা, শিয়ালদহে পূর্ব রেলের ওয়াকাথন সম্পন্ন হল। উল্লেখযোগ্য বিষয় হল যে, বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস উপলক্ষে রবিবার শিয়ালদা'তে বি আর সিং হাসপাতালে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল পূর্ব রেল। জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে ও প্রিন্সিপাল চিফ মেডিক্যাল ডিরেক্টর ডঃ দেবাশিস গুহ-সহ বিশিষ্ট আধিকারিকদের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে ওয়াকাথনের পাশাপাশি প্রচার অভিযান চালানো হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল অকালজাত শিশুদের স্বাস্থ্য ও পরিচর্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে নতুন এক পদক্ষেপ।সুতরাং আজকের এই দিনে বিশেষ করে সেই গুরুত্ব তুলে ধরতেই শিয়ালদা স্টেশনকে বেগুনি আলোয় সাজানো হয়েছে। ওয়াকাথনে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস-এর সদস্য এবং রেলকর্তারা অংশগ্রহণ করেন। প্রচার অভিযানে গর্ভাবস্থায় প্রয়োজনীয় যত্ন, অকাল প্রসব প্রতিরোধ, স্তন্যপান, ক্যাঙ্গারু মাদার কেয়ার এবং নবজাতকের নিবিড় পরিচর্যার গুরুত্ব তুলে ধরা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, অকালজাত শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে রেল প্রতিশ্রুতিবদ্ধ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande