বাঁকুড়ায় ছটপূজায় নদী ঘাটের বিশেষ গুরুত্ব জেলা প্রশাসনের, খুশি পুণ্যার্থীরা
বাঁকুড়া , ১৫ নভেম্বর (হি. স.) : রাজ্যে সরকার বদলের পর এবার ছট পরব ঘিরে জেলা প্রশাসনে নজির বিহীন প্রস্তুতি লক্ষ্য করা গেছে। জেলার নদী ও জলাশয়ের যেসব ঘাট ছট পুণ্যার্থীরা সূর্য্যদেবকে অর্ঘ্য দেওয়ার জন্য ব্যবহার করেন সেগুলি পরিষ্কার রাখা,পর্যাপ্ত আলো,
বাঁকুড়ায় ছটপূজায় নদী ঘাটের বিশেষ গুরুত্ব জেলা প্রশাসনের, খুশি পুণ্যার্থীরা


বাঁকুড়া , ১৫ নভেম্বর (হি. স.) : রাজ্যে সরকার বদলের পর এবার ছট পরব ঘিরে জেলা প্রশাসনে নজির বিহীন প্রস্তুতি লক্ষ্য করা গেছে। জেলার নদী ও জলাশয়ের যেসব ঘাট ছট পুণ্যার্থীরা সূর্য্যদেবকে অর্ঘ্য দেওয়ার জন্য ব্যবহার করেন সেগুলি পরিষ্কার রাখা,পর্যাপ্ত আলো, পোষাক পরিবর্তনের ব্যবস্থা,শৌচালয় বানানো পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করা ও যানচলাচল স্বাভাবিক রাখতে এবার যথেষ্ট গুরুত্ব দিয়েছে জেলা প্রশাসন।

দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন দামোদর নদের ঘাটে শিল্পশহর বড়জোড়া ও সংলগ্ন এলাকার অসংখ্য পুণ্যার্থী সূর্য দেবকে সন্ধ্যা অর্ঘ্য এবং উষা অর্ঘ্য নিবেদন করতে আসেন। এসময় পুণ্যার্থীরা যাতে কোন রকম অসুবিধায় না পড়ে সেজন্য ঘাট পরিদর্শন করেন সাংসদ সৌমিত্র খাঁ, রাজ্যের দুই প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি ও নদিয়ারচাঁদ বাউরি, বড়জোড়ার বিধায়ক বিল্লেশ্বর সিংহ, জেলাশাসক অনীশ দাসগুপ্ত, পুলিশসুপার পিভিজি সতীশ সহ বিভিন্ন জনপ্রতিনীধি ও আধিকারিকেরা। মন্ত্রী দিবাকর ঘরামি জানান যে দামোদরের ঘাটে ২০ হাজারেরও বেশি পুণ্যার্থী ইষ্ঠদেবতাকে অর্ঘ্য নিবেদন করতে আসেন। তারা খালি পায়ে ঘাটে আসেন তাই তাদের অসুবিধা যাতে না হয় সেজন্য রাস্তাঘাট সেভাবে গড়ে তোলা,পর্যাপ্ত আলো,স্নান করে পোষাক পরিবর্তনের জায়গা ও শৌচালয় রাথতে এবার গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রী চাঁদ বাউরি মতে পুণ্যার্থীদের কষ্ট এবং চোর বাগানের মত ঘটনা যাতে না হয় তার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সেদিকে কড়া নজর রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।এই ঘাট পরিদর্শনের নেতৃত্বে ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ। তিনি নদীর জলে নেমে পুণ্যার্থীদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন। তিনি পুণ্যার্থীদের মনোরঞ্জনের জন্য বড়জোড়ার বিডিও-এর ব্যবস্থাপনায়অস্থায়ী মঞ্চ বানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে গুরুত্ব দেন।একই ছবি দেখা গেছে বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদীর ঘাটগুলিতে। গন্ধেশ্বরী নদী সতী ঘাটের সব রকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জেলার যে সব জলাশয় ছট পূজায় ব্যবহৃত হয় সবগুলিতেই একই ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য সূর্য্যদেবকে নিবেদনের জন্য অর্ঘ্য সাজানো হয় বাঁশের ঝুড়িতে। এজন্য শনিবার থেকে জেলা বাজার ও দোকানগুলি বাঁশের তৈরি সামগ্রীতে ভরে ওঠে। দোকানদার দের বক্তব্য, ছটপূজা ও বাংলা নববর্ষেই বাঁশের তৈরী সামগ্রী সব থেকে বেশি বিক্রি হয়।এদিন ফল ও ফুলের দোকানগুলিতেও ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়। গাঁদা ও পদ্মের চাহিদা ছিল চড়া।অন্যদিকে নারকেল, বাতাবি,কলা ও আপেল সহ বিভিন্ন ফলে চাহিদা ছিল তীব্র।মাটির প্রদীপও ভাল বিক্রি হয়েছে ছটপূজা ঘিরে।অন্যদিকে মুলা সহ বিভিন্ন সবজি চড়া দামে বিক্রি হয়েছে। সব মিলিয়ে বাঁকুড়া মেতে উঠেছে ছট পূজায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande