দিল্লি পুরসভার উন্নয়ন ও স্বচ্ছতা নিয়ে অমিত শাহের সঙ্গে মেয়র প্রবেশ ওয়াহির বৈঠক
নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): দিল্লির মেয়র প্রবেশ ওয়াহি মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দিল্লি পুরনিগমের (এমসিডি) চলতি উন্নয়নমূলক কাজ, স্বচ্ছতা অভিযান এবং আগামী দিনের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।

মেয়র ওয়াহি পুরনিগমের কাজের অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান। তাঁর কথায়, পুরনিগমের কাজে স্বচ্ছতা বাড়ানো এবং উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করার বিষয়ে অমিত শাহ প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। শহরের আবর্জনা ব্যবস্থাপনা এবং বিভিন্ন জায়গায় থাকা ময়লা ফেলার স্থানগুলি তুলে দেওয়ার উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য চারটি নতুন প্রকল্প নিয়েও কথা হয়। তেহখণ্ড, ওখলা, গাজিপুর এবং ভালস্বায় এই প্রকল্পগুলি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনও বাড়বে বলে আশা করা হচ্ছে।

মেয়র জানান, আগামী দিনে প্রতি সপ্তাহে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি চালাবে পুরনিগম। পাশাপাশি, পুরনিগমের স্কুলগুলিতে পড়ুয়া প্রায় ৬ লক্ষ ২৫ হাজার শিক্ষার্থীর জন্য সরাসরি সুবিধা হস্তান্তর (ডিবিটি) ব্যবস্থায় প্রায় ৭০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ব্যস্ত কর্মসূচির মধ্যেও দিল্লি পুরনিগমের কাজে আগ্রহ দেখানো এবং পরামর্শ দেওয়ার জন্য অমিত শাহকে ধন্যবাদ জানান মেয়র প্রবেশ ওয়াহি। পুরনিগমের উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং জনস্বার্থে নেওয়া কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাসও দেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

 rajesh pande