নিউক্যাসলের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল
লন্ডন, ২২ নভেম্বর (হি.স.) : প্রিমিয়ার লিগে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল আর্সেনাল। নিউক্যাসলের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল আর্সেনাল। প্রথমার্ধে আধিপত্য করে এবেরেচি এজের গোলে এগিয়ে যায় আর্
নিউক্যাসলের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল।


লন্ডন, ২২ নভেম্বর (হি.স.) : প্রিমিয়ার লিগে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল আর্সেনাল। নিউক্যাসলের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল আর্সেনাল। প্রথমার্ধে আধিপত্য করে এবেরেচি এজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে হার্ভি বার্নস সমতা টানার পর, মালিক চাওয়ের গোলে পাল্টা এগিয়ে যায় স্বাগতিকরা। পরে ননি মাদুয়েকের গোলে সমতায় মাঠ ছাড়ে সফরকারীরা।

রোমাঞ্চকর লড়াইয়ে বল দখলে অবশ্য আধিপত্য দেখাল আর্সেনাল। গোলের জন্য তাদের ১৩ শটের চারটি ছিল লক্ষ্যে। আর নিউক্যাসল ১২ শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে। এই হারের পরও টেবিলের শীর্ষস্থানেই থাকল আর্সেনাল। ১১ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলা ব্রাইটন ২২ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তাদের সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি, ১১ ম্যাচ খেলেছে দলটি। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে নিউক্যাসল।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande