
নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): কেন্দ্রের প্রস্তাবিত সীমানা পুনর্বিন্যাস বিলের তীব্র সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এই বিল ভালো নয়। ২০৫১ সাল পর্যন্ত কেউ বেঁচে থাকবেন কি না, তারই নিশ্চয়তা নেই। তা হলে এত দীর্ঘ সময়ের কথা কীভাবে বলা হচ্ছে? মহিলা ক্ষমতায়নের প্রশ্নে তাঁদের লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা বলেন, “এটি একটি খারাপ বিল। ২০৫১ সাল পর্যন্ত কেউ বেঁচে থাকবেন কি না, তা কেউ বলতে পারেন না।” মহিলা ক্ষমতায়নের জন্য তাঁরাই সবচেয়ে বেশি লড়াই করেছেন বলে দাবি করেন তিনি।
লোকসভায় সাংসদ থাকাকালীন তাঁদের উপর হামলার প্রসঙ্গও তোলেন মমতা। তিনি বলেন, “আমাদের উপর লোকসভার ভিতরে যখন হামলা হয়েছিল, সেই ঘটনা কি আপনাদের মনে আছে? আমি যখন সাংসদ ছিলাম, সেই সময়ের ফুটেজ বের করে দেখুন।” মহিলা সংরক্ষণ বিল ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য