মধ্যপ্রদেশ ও রাজস্থান থেকে মহারাষ্ট্রে নারী পাচারের অভিযোগ, খতিয়ে দেখার উদ্যোগ মানবাধিকার কমিশনের
নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশ ও রাজস্থানের সীমান্তবর্তী জেলাগুলি থেকে মহারাষ্ট্রে নারী পাচারের অভিযোগ উঠেছে। এই বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)। মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্র সরকার এবং সংশ্লিষ্
মধ্যপ্রদেশ ও রাজস্থান থেকে মহারাষ্ট্রে নারী পাচারের অভিযোগ, খতিয়ে দেখার উদ্যোগ মানবাধিকার কমিশনের


নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশ ও রাজস্থানের সীমান্তবর্তী জেলাগুলি থেকে মহারাষ্ট্রে নারী পাচারের অভিযোগ উঠেছে। এই বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)। মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্র সরকার এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির ডিজিপি-দের নোটিশ দিয়ে দু' সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশ ও রাজস্থানের সীমান্তবর্তী জেলাগুলিতে দারিদ্র্য ও অন্যান্য কারণে অভিভাবকরা তাঁদের মেয়েদের ৩ থেকে ৫ লক্ষ টাকায় দালালদের কাছে বিক্রি করে দেন। এরপর জাল কাগজপত্রের সাহায্যে সেই অল্পবয়সী মেয়েদের নিজেদের দত্তক নেওয়া সন্তান বলে দাবি করে দালালরা। তারপর তাদের পাচার করে দেওয়া হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর ওই মেয়েদের পরিচয় গোপন করার জন্য জন্য তাদের স্থায়ী ঠিকানা পরিবর্তন করা হয়। তারপর মহারাষ্ট্রের বিভিন্ন শহরে দেহব্যবসার জন্য ৩৫ থেকে ৪০ লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া হয় তাদের।এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande