নেট জিরো এমিশন ও কার্বন ক্রেডিট সার্টিফিকেট কোর্স - কলকাতা পুরসভার
কলকাতা, ১০ ফেব্রুয়ারি (হি. স.): পুরসভার মেয়র ফিরহাদ হাকিম মঙ্গলবার কলকাতা পুরসভার পরিবেশ ও ঐতিহ্য বিভাগ আয়োজিত ''নেট জিরো এমিশন ও কার্বন ক্রেডিট'' বিষয়ক সার্টিফিকেট কোর্স প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে মেয়র পারিষদ (পরিবেশ)
কলকাতা পুরসভার উদ্যোগে সার্টিফিকেট কোর্স


কলকাতা, ১০ ফেব্রুয়ারি (হি. স.): পুরসভার মেয়র ফিরহাদ হাকিম মঙ্গলবার কলকাতা পুরসভার পরিবেশ ও ঐতিহ্য বিভাগ আয়োজিত 'নেট জিরো এমিশন ও কার্বন ক্রেডিট' বিষয়ক সার্টিফিকেট কোর্স প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে মেয়র পারিষদ (পরিবেশ) স্বপন সমাদ্দার ছাড়াও প্রশিক্ষণ কর্মসূচির অন্তর্ভুক্ত শিক্ষকবৃন্দ, প্রশিক্ষণার্থীরা এবং অন্যান্য পুর-আধিকারিকরা উপস্থিত ছিলেন।

​এই প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো—জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ এবং তার প্রশমনমূলক ব্যবস্থা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে যুবসমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা; যাতে আগামী দিনে পরিস্থিতির মোকাবিলায় সুফল মিলতে পারে। পাশাপাশি, প্রশিক্ষণে গ্রিনহাউস গ্যাস (জিএইচজি) নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনের ওপর তার প্রভাব সম্পর্কেও আলোকপাত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande