ডিমা হাসাও জেলায় প্ৰকাশ চূড়ান্ত সংশোধনী ভোটার তালিকা
হাফলং (অসম), ১০ ফেব্ৰুয়ারি (হি.স.) : অসমে ভোটার তালিকা সংশোধনের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার বেলা ১১টা নাগাদ হাফলঙে জেলাশাসকের কার্যালয়ে জেলার সব রাজনৈতিক দল ও সাংবাদিকদের উপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসক সূর্য শর্মা
ডিমা হাসাও জেলায় প্রকাশ চূড়ান্ত সংশোধনী ভোটার   তালিকা


হাফলং (অসম), ১০ ফেব্ৰুয়ারি (হি.স.) : অসমে ভোটার তালিকা সংশোধনের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার বেলা ১১টা নাগাদ হাফলঙে জেলাশাসকের কার্যালয়ে জেলার সব রাজনৈতিক দল ও সাংবাদিকদের উপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসক সূর্য শর্মা ১১৩ নম্বর হাফলং জনজাতি সংরক্ষিত হাফলং আসনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন।

গত ২৭ ডিসেম্বর হাফলং আসনে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে মোট ভোটার ছিলেন ১ লক্ষ ৫৮ হাজার ৭৭৩ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছিল ৭৮ হাজার ৬৪১ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ছিল ৮০ হাজার ১৩২ জন। তবে আজ (মঙ্গলবার) প্রকাশিত চূড়ান্ত সংশোধনী তালিকা থেকে ৫৬৯ জন ভোটারের নাম বাদ পড়েছে। এঁদের মধ্যে অনেকে জেলা ছেড়ে অন্যত্র চলে গেছেন বা অনেকের মৃত্যু হয়েছে।

ভোটার তালিকা থেকে বাদ পড়া পুরুষ ভোটারের সংখ্যা ৩৬২ এবং মহিলা ভোটারের সংখ্যা ২০৭ জন। হাফলং বিধানসভা আসনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে ১ লক্ষ ৫৮ হাজার ২০৪ জন। এর মধ্যে পুরুষ ৭৮ হাজার ২৯৭ এবং মহিলা ভোটারের সংখ্যা ৭৯ হাজার ৯২৫ জন। প্রবীণ নাগরিক ভোটারের সংখ্যা ৬৭৬ এবং বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ৯৩২।

এদিকে ২০২৪ সালের ভোটার তালিকায় হাফলং বিধানসভা আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ১ লক্ষ ৫৫ হাজার ২৫৯। ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে হাফলং আসনে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ২০৪। ২০২৪ সালের ভোটার তালিকা থেকে ২,৯৪৫ জন ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১১৩ নম্বর হাফলং জনজাতি সংরক্ষিত বিধানসভা আসনে।

প্রসঙ্গত হাফলং বিধানসভা আসনে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ২৫৪ থেকে বেড়ে হয়েছে ২৬১টি।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande