দেশের অর্থনৈতিক রূপান্তরে বাজেটের ভূমিকা নিয়ে অর্থমন্ত্রী সার্বিক চিত্র এঁকেছেন: নরেন্দ্র মোদী
নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, দেশের অর্থনৈতিক রূপান্তরে এ বছরের বাজেটের প্রভাব নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় তাঁর ভাষণে সার্বিক চিত্র তুলে ধরেছেন। অর্থমন্ত্রী রিফর্ম এক্সপ্র
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, দেশের অর্থনৈতিক রূপান্তরে এ বছরের বাজেটের প্রভাব নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় তাঁর ভাষণে সার্বিক চিত্র তুলে ধরেছেন। অর্থমন্ত্রী রিফর্ম এক্সপ্রেস’, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে সহায়তা, পরবর্তী প্রজন্মের পরিকাঠামো, স্বাস্থ্য পরিচর্যা, শিক্ষা সহ বিভিন্ন দিকে সরকারের উদ্যোগ স্পষ্টভাবে তুলে ধরেছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। বৃহস্পতিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে সমাজ মাধ্যমে ট্যাগ করে এই মর্মে বার্তা দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande