
নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার মহর্ষি দয়ানন্দ সরস্বতী-র জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি শিক্ষার প্রসারে অতুলনীয় অবদান রেখেছেন শুধু তাই নয়, ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে সমৃদ্ধ করতেও অবদান রেখেছেন। তিনি আরও বলেন, সামাজিক সংস্কারের জন্য তাঁর প্রয়াস চিরকাল দেশের মানুষের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, মা ভারতীর সেবায় আজীবন সমর্পিত থাকা মহর্ষি দয়ানন্দ সরস্বতী জি-কে তাঁর জয়ন্তীতে সাদর শ্রদ্ধাঞ্জলি। তিনি শিক্ষার প্রসার করার পাশাপাশি ভারতীয় সংস্কৃতি এবং পরম্পরাকে সমৃদ্ধ করতে অতুলনীয় অবদান রেখেছেন। সামাজিক সংস্কারে তাঁর প্রয়াস দেশবাসীর জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ