তারেকের শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিড়লা, সঙ্গে থাকবেন মিস্রি
নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী তথা বিএনপি নেতা তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানের ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তাঁর সঙ্গে থাকবেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। রবিবার সূত্র মারফত এমনটাই জানা গি
বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত বিরোধীদের


নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী তথা বিএনপি নেতা তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানের ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তাঁর সঙ্গে থাকবেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। রবিবার সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। আগামী মঙ্গলবার প্রথমে সাংসদরা এবং বিকেল ৪টে নাগাদ বাংলাদেশের মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। আইন উপদেষ্টা বলেন, আগামী মঙ্গলবার সকাল ১০টায় এমপিদের শপথ হবে। পরিস্থিতি অনুযায়ী, খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন শপথ পড়াবেন। এমতাবস্থায় শোনা যাচ্ছে, তারেকের শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande