লাতেহারে মালগাড়ির ধাক্কায় জখম হাতির শাবকের মৃত্যু
লাতেহার, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): একটি মালগাড়ির ধাক্কায় জখম এক হাতির শাবক মঙ্গলবার মারা গিয়েছে। ঘটনাটি ঝাড়খণ্ডের লাতেহার জেলার। জানা গিয়েছে, প্রায় বারোটি হাতির পালের মধ্যে ছিল ওই হস্তিশাবক। সোমবার রাতে মহুয়ামিলন এবং নিন্দ্রা স্টেশনের মধ্যে মালহান
লাতেহারে মালগাড়ির ধাক্কায় জখম হাতির শাবকের মৃত্যু


লাতেহার, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): একটি মালগাড়ির ধাক্কায় জখম এক হাতির শাবক মঙ্গলবার মারা গিয়েছে। ঘটনাটি ঝাড়খণ্ডের লাতেহার জেলার। জানা গিয়েছে, প্রায় বারোটি হাতির পালের মধ্যে ছিল ওই হস্তিশাবক। সোমবার রাতে মহুয়ামিলন এবং নিন্দ্রা স্টেশনের মধ্যে মালহান গ্রামের কাছে রেল লাইন পার হচ্ছিল সে। সেই সময়ে ট্রেনটি ওই হাতির শাবককে ধাক্কা মারে। লাতেহার বন বিভাগ সূত্রে জানা গেছে, মালগাড়ির ধাক্কায় শাবকটি গুরুতর জখম হয়। তার চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু মঙ্গলবার তার মৃত্যু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande