গুজরাটে পিপলাজে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ২০টির বেশি দমকল ইঞ্জিন
আহমেদাবাদ, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : গুজরাটের আহমেদাবাদের শহরের পিপলাজ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন লাগার পরই দমকল বিভাগ ‘মেজর কল’ ঘোষণা করে এবং দ্রুত ২০টি বেশি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়
গুজরাটে পিপলাজে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ২০টির বেশি দমকল ইঞ্জিন


আহমেদাবাদ, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : গুজরাটের আহমেদাবাদের শহরের পিপলাজ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন লাগার পরই দমকল বিভাগ ‘মেজর কল’ ঘোষণা করে এবং দ্রুত ২০টি বেশি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, হর্ষ এন্টারপ্রাইজ নামের ওই কারখানায় আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান, কারখানায় মজুত তেল ও রাসায়নিক পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ঘন কালো ধোঁয়া বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে। খবর লেখা পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই।

আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুনের লেলিহান শিখা রাস্তা পর্যন্ত পৌঁছে যায়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং যান চলাচল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। দমকল কর্মীরা নিরাপদ দূরত্ব বজায় রেখে জল ছিটিয়ে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। কারখানায় বিপুল পরিমাণ কেমিক্যাল ও তেল থাকায় আগুন ছড়ানোর আশঙ্কা এখনও রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande