
তিউনি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের তিউনিতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের মধ্যে দু'জন মহিলা ও একজন পুরুষ। দুর্ঘটনাগ্রস্ত বাসে কমপক্ষে ৩৫ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, নেরওয়া থেকে বিকাশ নগরগামী একটি রোডওয়েজ বাস কোয়ানুর সুদোই খাদের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। বাসে ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন, কমপক্ষে ৩০ জন আহত হন। দুই মহিলা ও একজন পুরুষ মারা গিয়েছেন। পুলিশের সঙ্গে স্থানীয়রাও উদ্ধার অভিযান চালান। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ