কেন্দ্র টাকা দিয়ে দিক, সীমান্তে আমরা ফেন্সিং করে দেব”, দাবি মমতার
নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি. স. ) : অনুপ্রবেশ প্রসঙ্গে নিজের ঘাটতির অভিযোগ উড়িয়ে পাল্টা অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বলে দিলেন, “কেন্দ্র টাকা দিয়ে দিক, সীমান্তে আমরা ফেন্সিং করে
মমতা বন্দ্যোপাধ্যায়


নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি. স. ) : অনুপ্রবেশ প্রসঙ্গে নিজের ঘাটতির অভিযোগ উড়িয়ে পাল্টা অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বলে দিলেন, “কেন্দ্র টাকা দিয়ে দিক, সীমান্তে আমরা ফেন্সিং করে দেব।”

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। কয়েকমাস ধরেই এই অভিযোগ তুলে সরব বিজেপি। অনুপ্রবেশ নিয়ে লাগাতার রাজ্যের শাসকদলকে নিশানা করে চলেছেন বিজেপি নেতারা। এবার সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে পাল্টা কেন্দ্রকে আক্রমণ করলেন

সীমান্তে কাঁটাতার বসাতে কেন্দ্রকে জমি দেওয়া নিয়ে প্রশ্নের জবাবে মমতা বলেন, “আমরা অনেক জমি দিয়েছি। শুধু সীমান্তের জন্য নয়। কয়লা সেক্টর, অয়েল সেক্টরের জন্য জমি দেওয়া হয়েছে। এসএসবি, সিআরপিএফ, সিআইএসএফ এবং রেলের জন্য দেওয়া হয়েছে জমি। ফলে সমস্ত জমি এখনই আমি দিতে পারি না। পুরো বাংলাদেশ সীমান্তের জন্য কেন ভোটের আগেই কেন্দ্র প্রশ্ন তুলছে জানেন?” মঙ্গলবার দিল্লিতে বঙ্গ ভবনে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন তুললেন ।

এসআইআর-এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকরা মমতার কাছে জানতে চান, ৩১ মার্চের মধ্যে সীমান্তে ফেন্সিংয়ের জন্য জমি দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, এই নিয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ করতে চলেছে? সে সময় মুখ্যমন্ত্রী উপরোক্ত মন্তব্য করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande