অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রকে দোষারোপ করে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা
নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি. স. ) : “সীমান্তে বিএসএফ রয়েছে। অনুপ্রবেশকারীদের আটকানোর দায়িত্ব কার? কার নিয়ন্ত্রণে সীমান্ত? কে দেখে? মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, “অসম, ত্রিপুরাও বাংলাদে
মমতা বন্দ্যোপাধ্যায়


নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি. স. ) : “সীমান্তে বিএসএফ রয়েছে। অনুপ্রবেশকারীদের আটকানোর দায়িত্ব কার? কার নিয়ন্ত্রণে সীমান্ত? কে দেখে? মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি দাবি করেন, “অসম, ত্রিপুরাও বাংলাদেশ সীমান্তে। রোহিঙ্গারা ওদিক দিয়ে ঢুকছে। আপনাদের দায়িত্ব সেটা দেখা। শুধু বিভ্রান্তি ছড়াচ্ছেন। আপনাদের টাকা আছে। প্রচারে খরচ করছেন। কৃষকদের জন্য নয়, মহিলাদের জন্যও নয়। বাংলাদেশের ছবি দেখাচ্ছেন বাংলার বলে।”

তিনি অভিযোগ করেন, “গাজিয়াবাদ থেকে ভোটার আনা হচ্ছে। বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মতুয়াদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সংখ্যলঘুদের টার্গেট করা হচ্ছে। বাংলায় ৩৩ শতাংশ সংখ্যালঘু রয়েছে। বলুন, তাদের ভোটাধিকার কেড়ে নেবেন!”

দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও বাড়াতে সোমবার গভীর রাতেই রাজধানী যায় রাজ‌্য পুলিশের বিশেষ দল। নবান্ন সূত্রে খবর, সোমবার দিল্লিতে যে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়, সেদিকে নজর রেখেই মুখ‌্যমন্ত্রী নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন বলেই সিদ্ধান্ত নেয় রাজ‌্য পুলিশের শীর্ষকর্তারা। মঙ্গলবার সকাল থেকেই বঙ্গভবনের নিরাপত্তায় রাজ‌্য পুলিশের ২২ জনের একটি দল রয়েছে। দলের শীর্ষে রয়েছেন ডিএসপি পদমর্যাদার অফিসার। এছাড়াও অন‌্যান‌্য পদমর্যাদার অফিসার ও কনস্টেবলও আছেন। আছেন মহিলা পুলিশকর্মীও।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande