মোদীজি বিধ্বস্ত, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তোপ রাহুলের
নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফের আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার রাহুল গান্ধী বলেন, মোদীজি বিধ্বস্ত। গত কয়েক মাস ধরে আটকে থাকা (মার্কিন-ভারত) বাণিজ্য চুক্তিটি গত রাতে নরেন্দ্র মোদী স্বাক
রাহুল গান্ধী


নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফের আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার রাহুল গান্ধী বলেন, মোদীজি বিধ্বস্ত। গত কয়েক মাস ধরে আটকে থাকা (মার্কিন-ভারত) বাণিজ্য চুক্তিটি গত রাতে নরেন্দ্র মোদী স্বাক্ষর করেছেন। তার উপর চরম চাপ রয়েছে। নরেন্দ্র মোদীজির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। মূল বিষয় হল আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আপোস করা হয়েছে। জনসাধারণের এই বিষয়টি নিয়ে ভাবা দরকার। প্রথমবারের মতো, এলওপি-কে রাষ্ট্রপতির ভাষণে কথা বলতে দেওয়া হয়নি। নরেন্দ্র মোদীজি জনতার কঠোর পরিশ্রম বিক্রি করে দিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande