শুভেন্দুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক বিপ্লব দেবের, বিধানসভায় রণকৌশল সাজাল বিজেপি
কলকাতা, ৩ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব কুমার দেব কলকাতায় পৌঁছেই মঙ্গলবার সশরীরে বিধানসভায় হাজির হন। সেখানে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বিধানসভার অন্দরে বিজেপির পরি
বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে


কলকাতা, ৩ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব কুমার দেব কলকাতায় পৌঁছেই মঙ্গলবার সশরীরে বিধানসভায় হাজির হন। সেখানে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বিধানসভার অন্দরে বিজেপির পরিষদীয় দলের সদস্যদের সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। এদিনের এই বৈঠকে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না, যার ফলে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে উঠেছে। সঙ্গত কারণেই এই সফরকে ঘিরে শাসকদলের অন্দরেও শুরু হয়েছে নতুন করে টানাপোড়েন।

​উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিপ্লব কুমার দেব ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে এ রাজ্যের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক ঘোষণা করেছে। বিজেপির পরিষদীয় দল সূত্রে খবর, এ রাজ্যে আসন্ন রাজনৈতিক পালাবদলের সম্ভাবনাকে মাথায় রেখেই এখন থেকে রণনীতি ও কৌশল গড়ে তুলতে সচেষ্ট প্রধান বিরোধী দল। বিপ্লব দেব ও শুভেন্দু অধিকারীর এদিনের এই সাক্ষাৎ দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

​প্রসঙ্গত, এদিন বেলা ১১টা নাগাদ বিপ্লব দেব বিধানসভায় প্রবেশ করেন এবং ১২টা পর্যন্ত সেই বৈঠক চলে। বিধানসভার সরকারি কার্যক্রম শুরু হতেই তিনি সেখান থেকে বেরিয়ে যান। পর্যবেক্ষক হিসেবে তাঁর এই তৎপরতা রাজ্যে বিজেপির নির্বাচনী প্রস্তুতিতে বাড়তি অক্সিজেন দেবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande