গণতন্ত্রে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : রাজ্যপাল
আগরতলা, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের ভূমিকা কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়। জনমত গঠন, স্বচ্ছতা নিশ্চিত করা এবং ক্ষমতার জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রেও সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম
অনুষ্ঠানে রাজ্যপাল


আগরতলা, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের ভূমিকা কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়। জনমত গঠন, স্বচ্ছতা নিশ্চিত করা এবং ক্ষমতার জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রেও সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার ত্রিপুরা বিধানসভায় সাংবাদিকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু।

রাজ্যপাল বলেন, আইন ও সংবিধানসম্মত কাঠামোর মধ্যে থেকে বিধানসভার কার্যক্রমের সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের একটি পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে নির্ভুলতা, ন্যায়পরায়ণতা ও গভীর দায়বদ্ধতা অপরিহার্য। তিনি আরও বলেন, সংবাদমাধ্যম সংবিধানপ্রদত্ত স্বাধীনতা ভোগ করলেও নৈতিকতার মানদণ্ড বজায় রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ। যাচাইকৃত সংবাদ, তথ্যভিত্তিক প্রতিবেদন এবং সাংবিধানিক দায়িত্ববোধ—এই তিনটি বিশ্বাসযোগ্য সাংবাদিকতার মূল ভিত্তি।

সাংবাদিকদের ‘সত্যের প্রহরী’ হওয়ার আহ্বান জানিয়ে রাজ্যপাল ভুয়ো খবর ও অযাচাইকৃত তথ্য পরিবেশন থেকে বিরত থাকার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি সতর্ক করে বলেন, ভুয়ো খবর জনসাধারণকে বিভ্রান্ত করার পাশাপাশি সামাজিক শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করতে পারে।

অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, বিধায়ক রামপদ জমাতিয়া ও বীরজিৎ সিনহা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করেন। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা বিধানসভার সচিব এ কে নাথ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande