মধ্যমণি নিতিন, এনডিএ সংসদীয় দলের বৈঠকে নবীনকে সংবর্ধনা
নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): এনডিএ সংসদীয় দলের বৈঠকে মঙ্গলবার মধ্যমণি ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশেই বসেছিলেন নিতিন। সংসদ প্রাঙ্গণে এদিনের এনডিএ সংস
মধ্যমণি নিতিন, এনডিএ সংসদীয় দলের বৈঠকে নবীনকে সংবর্ধনা


নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): এনডিএ সংসদীয় দলের বৈঠকে মঙ্গলবার মধ্যমণি ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশেই বসেছিলেন নিতিন। সংসদ প্রাঙ্গণে এদিনের এনডিএ সংসদীয় দলের বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

নিতিনকে সংবর্ধনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা প্রমুখ। এদিন ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির জন্য প্রধানমন্ত্রী মোদীকেও সংবর্ধনা জানান এনডিএ সাংসদরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande