
নাগৌর, ১০ মার্চ (হি.স.): রাজস্থানের নাগৌর জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুটিতে থাকা দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় সড়ক ৫৮-এর সুরপালিয়া-খাবদিয়ানার কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি বেপরোয়া ট্যাঙ্কার স্কুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর জখম হন তাঁরা। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দু’জনেরই মৃত্যু হয়।
এক পুলিশ আধিকারিক জানান , মৃতদের নাম সুমন (২৫) এবং নির্মা (২৪)। তারা নাগৌরের বাগরাসর গ্রামের বাসিন্দা এবং একটি বেসরকারি ব্যাঙ্কের অর্থ বিভাগে কর্মরত ছিলেন। দুই বোন তাদের স্কুটারে একজন গ্রাহকের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেই সময় দ্রুতগতির একটি ট্যাঙ্কার তাদের স্কুটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে স্কুটি সম্পূর্ণ ভেঙে যায় এবং দুই বোন দূরে ছিটকে পড়েন। ঘটনায় তারা গুরুতর আহত হয়। ট্রাক চালক ঘটনাস্থল থাকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
একসঙ্গে দুই বোনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন