শ্রীভূমি জেলায় ১,৩০,৬০২ জনকে অরুণোদয় ৩.০-এর অর্থ প্রদান
শ্রীভূমি (অসম), ১০ মাৰ্চ (হি.স.) : নারী ক্ষমতায়ন এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে অসম সরকারের যুগান্তকারী পদক্ষেপ ‘অরুণোদয় ৩.০‘ প্রকল্পের সুবিধা মঙ্গলবার সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলার সুবিধাভোগীদের মধ্যে আনুষ্ঠান
শ্রীভূমি জেলায় ১,৩০,৬০২ জনকে অরুণোদয় ৩.০-এর অর্থ প্রদান


শ্রীভূমি (অসম), ১০ মাৰ্চ (হি.স.) : নারী ক্ষমতায়ন এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে অসম সরকারের যুগান্তকারী পদক্ষেপ ‘অরুণোদয় ৩.০‘ প্রকল্পের সুবিধা মঙ্গলবার সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলার সুবিধাভোগীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে।

এদিন জেলায় ১ লক্ষ ৩০ হাজার ৬০২ জন সুবিধাভোগীকে অরুণোদয় ৩.০-এর অর্থ প্রদান করা হয়েছে। এতে জেলার চারটি বিধানসভা কেন্দ্রের অধীন গ্রাম পঞ্চায়েত এলাকার ৯২টি স্থানে, শ্রীভূমি পুর এলাকার ১২টি স্থানে এবং রামকৃষ্ণনগর পুর এলাকার চারটি স্থানে সুবিধাভোগীদের ডিবিটির মাধ্যমে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯ হাজার টাকা করে ধনরাশি প্রদান করা হয়।

এদিন জেলার মোট ১০৮টি স্থানে অরুণোদয় ৩.০-এর সুবিধা প্রদান করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানগুলিতে গুয়াহাটির খানাপাড়া থেকে রাজ্য পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর ভাষণ সম্প্রচার করে দেখানো হয়েছে।

মঙ্গলবার জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভার ২৯,৭৪৮ জন সুবিধাভোগী, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার ২৭,৯৯৯ জন, পাথারকান্দি বিধানসভার ৩৬,১৫৮ জন এবং রামকৃষ্ণনগর বিধানসভার ৩৬,৬৯৭ জন সুবিধাভোগীকে এই অৰ্থ প্রদান করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande