
হাইলাকান্দি (অসম), ১০ মাৰ্চ (হি.স.) : হাইলাকান্দি জেলার ৬৪ হাজার ৭ জন অরুণোদয় সুবিধাপ্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ মঙ্গলবার ৯ হাজার টাকা করে ডিবিটির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
জেলার ৮২টি স্থানে অরুণোদয় ৩.০-এর অর্থ বণ্টনের জন্য মঙ্গলবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার ৬২টি গ্ৰাম পঞ্চায়ত এলাকায় একটি করে অনুষ্ঠান সহ হাইলাকান্দি পুরসভার ১৬টি স্থানে এবং লালা পুরসভার চাৰটি স্থানে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানগুলিতে গুয়াহাটির খানাপাড়া থেকে রাজ্য পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর ভাষণ বড়পর্দায় সম্প্রচার করে দেখানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস