মেচেদার শান্তিপুরে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ জন
পূর্ব মেদিনীপুর, ১০ মার্চ (হি. স.):- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত হলদিয়া–মেচেদা রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় আহত হলেন অন্তত পাঁচজন যাত্রী। মঙ্গলবার সকালে মেচেদার শান্তিপুর গ্রাম সংলগ্ন এলাকায় হলদিয়াগামী একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে
লড়ি বাস মুখোমুখি সংঘর্ষ


পূর্ব মেদিনীপুর, ১০ মার্চ (হি. স.):- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত হলদিয়া–মেচেদা রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় আহত হলেন অন্তত পাঁচজন যাত্রী। মঙ্গলবার সকালে মেচেদার শান্তিপুর গ্রাম সংলগ্ন এলাকায় হলদিয়াগামী একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে মেচেদাগামী ঔষধ বোঝাই একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালবেলায় বাসটি যাত্রী নিয়ে হলদিয়ার দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ঔষধ বোঝাই লরি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। সংঘর্ষের অভিঘাতে বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে মেচেদার একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্র পপুলার নার্সিংহোমে ভর্তি করান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।বাসের চালক দাবি করেছেন, হঠাৎ করেই বাসের স্টিয়ারিংয়ে সমস্যা দেখা দেওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলেই এই দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ। পুলিশ বাস ও লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য রাজ্য সড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande