
জয়পুর, ১০ মার্চ (হি.স.) : রাজস্থানে তাপপ্রবাহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ১০ এবং ১১ মার্চ জয়সলমীর এবং বারমের সহ চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার এই বিষয়ে জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবারআবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বিগত ২৪ ঘন্টায় রাজ্যের বেশিরভাগ শহরে আবহাওয়া পরিষ্কার ছিল। সোমবার রাজ্যের সবচেয়ে উষ্ণতম জেলা ছিল বারমের, সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। পিলানিতে তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানী জয়পুরেও তাপপ্রবাহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সোমবার জয়পুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার মাত্রাও প্রায় ৩০ শতাংশে নেমে এসেছে।
আবহবিদদের মতে, ফেব্রুয়ারি মাসে উত্তর ও মধ্য ভারতে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে। যার ফলে ভূমণ্ডল দ্রুত উষ্ণ হচ্ছে। আবহাওয়া দফতরের অনুমান, আগামী সপ্তাহে রাজ্যের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন