
জৌনপুর, ১০ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের জৌনপুরে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার খুথান থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম কল্পনাথ গুপ্ত । তিনি খুথান ব্লকে ফ্যান, কুলার তৈরির কাজ করতেন। ব্লক সদর দফতরের পিছনে মাঠে একটি গাছে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে দ্রুত স্থানীয়রা মৃতের পরিবারকে খবর দেয়। খবর পেয়ে তাঁর পরিবার ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ মৃতের পরিবারকে জিজ্ঞাসা করে জানতে পারে, মৃতের স্ত্রী তাঁকে সোমবার রাতে বাড়ি ফেরার বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। যার উত্তরে তিনি বলেছিলেন যে তিনি সেদিন ফিরবেন না। এক পুলিশ আধিকারিক জানান, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন