মহেশতলায় তৃণমূলের কর্মীসভা, সংগঠন মজবুত করার ডাক সামিম আহমেদের
কলকাতা, ১০ মার্চ (হি. স.): মহেশতলায় তৃণমূলের কর্মীসভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির বার্তা দেওয়া হলো। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই সভার আয়োজন করা হয়। মঙ্গলবার মহেশতলা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এ
মগরাহাটে


কলকাতা, ১০ মার্চ (হি. স.): মহেশতলায় তৃণমূলের কর্মীসভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির বার্তা দেওয়া হলো। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই সভার আয়োজন করা হয়। মঙ্গলবার মহেশতলা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এই কর্মীসভায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম ও মহেশতলা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কো-অর্ডিনেটর সামিম আহমেদসহ স্থানীয় নেতৃত্ব এবং কর্মী-সমর্থকেরা।

​দলীয় সূত্রে জানা গিয়েছে, সাংগঠনিক শক্তি আরও মজবুত করা এবং আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েই মূলত এই সভার আয়োজন। সভায় এলাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যতের কর্মসূচির রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

​সামিম আহমেদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার কাজ চলছে। একই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

​সভায় স্থানীয় নেতৃত্ব ও ব্লক স্তরের কর্মীরাও বক্তব্য রাখেন। তাঁদের দাবি, কর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগই সংগঠনের মূল চালিকা শক্তি। এদিনের সভায় কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বৈঠকের শেষে স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে আগামী দিনের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও জনসংযোগ অভিযানের রূপরেখা স্থির করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande