সুপ্রিম কোর্টে আস্থা রেখে পাঁচদিন পর ধর্মতলার ধরনা তুললেন মমতা
কলকাতা, ১০ মার্চ, (হি.স.): মঙ্গলবার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সাময়িক স্বস্তি। তার পরিপ্রেক্ষিতে ধরনামঞ্চ থেকে ধরনা প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঙ্গলবার জানান, শীর্ষ আদালত জানিয়েছে ভোটের আগের দিন পর্যন্ত ন
সুপ্রিম কোর্টে আস্থা রেখে পাঁচদিন পর ধর্মতলার ধরনা তুললেন মমতা


কলকাতা, ১০ মার্চ, (হি.স.): মঙ্গলবার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সাময়িক স্বস্তি। তার পরিপ্রেক্ষিতে ধরনামঞ্চ থেকে ধরনা প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি মঙ্গলবার জানান, শীর্ষ আদালত জানিয়েছে ভোটের আগের দিন পর্যন্ত নাম তোলার সুযোগ থাকছে। তাই চিন্তার কোনও কারণ নেই। সেই পর্যবেক্ষণে আস্থা রেখেই সাময়িকভাবে ধরনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন মমতা। এই সঙ্গে বলেন, “এবার আমরা বিচারের অপেক্ষায়। মানুষ অধিকার পাবেন। যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটা খুলছে।”

প্রসঙ্গত, এসআইআর হয়রানি ও যড়যন্ত্রের প্রতিবাদে ৬ তারিখ থেকে ধর্মতলায় ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande