গয়েশপুরে দেওয়াল লিখনের মাধমে নির্বাচনী প্রচার শুরু বিজেপি মহিলা মোর্চার
নদিয়া, ১০ মার্চ (হি. স.): বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে তার আগেই নির্বাচনী প্রস্তুতিতে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। মঙ্গলবার সকালেই নদিয়ার গয়েশপুরে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন বিজেপি মহিলা মোর্
দেওয়াল লিখন


নদিয়া, ১০ মার্চ (হি. স.): বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে তার আগেই নির্বাচনী প্রস্তুতিতে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। মঙ্গলবার সকালেই নদিয়ার গয়েশপুরে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা।এদিন গয়েশপুর শহর মণ্ডলের উদ্যোগে ৮ নম্বর ওয়ার্ডে মহিলা মোর্চার কর্মীরা হাতে রং-তুলি তুলে নিয়ে নিজেরাই দেওয়াল লিখন করেন। সকাল সকাল এলাকার বিভিন্ন দেওয়ালে দলের স্লোগান ও প্রতীক এঁকে আসন্ন নির্বাচনের বার্তা পৌঁছে দেন তাঁরা। প্রচারে অংশ নিতে দেখা যায় এলাকার একাধিক মহিলা কর্মীকেও।স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় কর্মীদের এই উদ্যোগে উৎসাহিত হয়ে এলাকার অন্যান্য মহিলারাও এগিয়ে আসেন এবং দেওয়াল লিখনের কাজে হাত লাগান। এদিনের দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিমা সাহা। তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও বিভিন্ন এলাকায় এভাবেই দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার চালানো হবে বলে জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande