পশ্চিমবঙ্গে হিংসা ও ভয়মুক্ত ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন : জ্ঞানেশ কুমার
হাওড়া, ১০ মার্চ (হি. স.): পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে হিংসা ও ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে হাওড়ার বেলুড় মঠ পরিদর্শনে এসে এমনই বার্তা দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রামকৃষ্ণ ও স্ব
ভয়মুক্ত নির্বাচন জ্ঞানেশ কুমার


হাওড়া, ১০ মার্চ (হি. স.): পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে হিংসা ও ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে হাওড়ার বেলুড় মঠ পরিদর্শনে এসে এমনই বার্তা দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের পূণ্যভূমি বেলুড় মঠে এসে তিনি বলেন, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চায় যে এবারের নির্বাচন শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে।জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বঙ্গ সফরের আজ তৃতীয় দিন। সকালে বেলুড় মঠে প্রার্থনা ও পরিদর্শনের পর কমিশনের শীর্ষ আধিকারিকরা দিনের কর্মসূচি শুরু করেন। এদিন সকাল সাড়ে দশটা থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, স্টেট পুলিশ নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।এরপর রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে কমিশনের। পাশাপাশি বুথ লেভেল অফিসারদের সঙ্গেও কথা বলবেন কমিশনের শীর্ষ আধিকারিকরা।সবশেষে বেলা সাড়ে বারোটা নাগাদ সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। এই সফরকে ঘিরে রাজ্যের প্রশাসনিক মহলে যথেষ্ট গুরুত্ব দেখা দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande