জালাউনের কালপি হঠাৎ ঢাকলো কুয়াশার চাদরে
ওরাই, ১০ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের জালাউন জেলার কালপি এবং আশেপাশের এলাকা হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে যায় মঙ্গলবার। এদিন সকালে এলাকাজুড়ে কুয়াশার চাদর দেখা যায়। যার ফলে দৃশ্যমানতা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পায় এবং যানবাহন চলাচলের গতি কমে যায়। জানা
জালাউনের কালপিতে হটাৎ আবহাওয়ার পরিবর্তন


ওরাই, ১০ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের জালাউন জেলার কালপি এবং আশেপাশের এলাকা হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে যায় মঙ্গলবার। এদিন সকালে এলাকাজুড়ে কুয়াশার চাদর দেখা যায়। যার ফলে দৃশ্যমানতা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পায় এবং যানবাহন চলাচলের গতি কমে যায়।

জানা গেছে , এই অঞ্চলের দিনের সর্বোচ্চ তাপমাত্রা বর্তমানে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, শীতকালে কালপি অঞ্চলে কুয়াশা সাধারণ। তবে মার্চ মাসের গরমের মধ্যে এমন ঘন কুয়াশা বিরল।

মঙ্গলবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , রাতে যখন বায়ুমণ্ডল আর্দ্র থাকে এবং সকালে হালকা ঠান্ডা বাতাস বইতে থাকে তখন কুয়াশা তৈরির সম্ভাবনা বেড়ে যায়। এই কারণেই গ্রীষ্ম শুরু হওয়া সত্ত্বেও সকালে কিছু এলাকায় অস্বাভাবিক কুয়াশা লক্ষ্য করা যায়। তবে, সূর্যোদয়ের পরে কুয়াশা ধীরে ধীরে কেটে যায় এবং দৃশ্যমানতা স্বাভাবিক হয়ে যায়। আবহাওয়া দফতর জানায়, তাপমাত্রা এবং আর্দ্রতার এই ভারসাম্য বজায় থাকলে আগামী দিনে আবার হালকা কুয়াশা দেখা দিতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande