শিমলায় বাড়ি থেকে দুটি গ্যাস সিলিন্ডার চুরি, ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত গ্রেফতার
শিমলা, ১০ মার্চ (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলায় একটি বাড়ি থেকে দুটি গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করার দাবি করেছে সদর থানার পুলিশ। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, কৃষ্ণা নগরের বাসিন্দা পবন কুমার অভিযোগ করেন
শিমলায় বাড়ি থেকে দুটি গ্যাস সিলিন্ডার চুরি, ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত গ্রেফতার


শিমলা, ১০ মার্চ (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলায় একটি বাড়ি থেকে দুটি গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করার দাবি করেছে সদর থানার পুলিশ।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, কৃষ্ণা নগরের বাসিন্দা পবন কুমার অভিযোগ করেন যে, ৫ মার্চ তিনি পরিবার–সহ বৈষ্ণো দেবী মন্দিরে দর্শন করতে গিয়েছিলেন। সোমবার (৯ মার্চ) বাড়ি ফিরে দেখেন রান্নাঘরের তালা ভাঙা এবং দরজা খোলা। পরে ভিতরে গিয়ে দেখেন রান্নাঘর থেকে দুটি গ্যাস সিলিন্ডার চুরি হয়ে গেছে। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত চলাকালীন একটি সূত্রের মাধ্যমে জানা যায়, কৃষ্ণা নগরের বাসিন্দা অনিকেত নামে এক যুবককে ৭ মার্চ ওই এলাকা থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে লালপানির দিকে যেতে দেখা গিয়েছিল।

শিমলার পুলিশ সুপার গৌরব সিং জানান, সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ ডাউনডেল, রেলওয়ে পার্কিং এবং পুরনো বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালায়। পরে ডাউনডেল এলাকা থেকে অনিকেতকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় সন্তোষজনক উত্তর দিতে না পারায় এবং ঘটনায় জড়িত থাকার প্রমাণ মেলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande