ত্রিপুরায় ১৪ মার্চ জাতীয় লোক আদালত, ২৬ হাজারের বেশি মামলা নিষ্পত্তির উদ্যোগ
আগরতলা, ১০ মার্চ (হি.স.) : ১৪ মার্চ, শনিবার ত্রিপুরায় বসতে চলেছে এবছরের প্রথম জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্টের পাশাপাশি রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত অনুষ্ঠিত হবে। মোট ৪৫টি বেঞ্চে ২৬ হাজার ৫৭৪টি মামলা নিষ্পত্তির জন্য তোলা
আদালত


আগরতলা, ১০ মার্চ (হি.স.) : ১৪ মার্চ, শনিবার ত্রিপুরায় বসতে চলেছে এবছরের প্রথম জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্টের পাশাপাশি রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত অনুষ্ঠিত হবে।

মোট ৪৫টি বেঞ্চে ২৬ হাজার ৫৭৪টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে আদালতে দীর্ঘদিন ধরে জমে থাকা ২১ হাজার ৩৯০টি মামলা এবং মামলা-পূর্ব বিরোধ (প্রি-লিটিগেশন) সংক্রান্ত ৫ হাজার ১৮৪টি মামলা রয়েছে।

লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত ৪২২টি মামলা, বৈবাহিক বিরোধের ২০৪টি মামলা, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৫ হাজার ৮৪টি মামলা, বিএসএনএলের বিল সংক্রান্ত ১০০টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ২০ হাজার ৭১৮টি মামলা, চেক বাউন্স (এনআই অ্যাক্ট) সংক্রান্ত ২৮টি মামলা এবং চাকরি সংক্রান্ত ১৮টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। ত্রিপুরা হাইকোর্টে একটি বেঞ্চে ৪০টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হচ্ছে।

ইতিমধ্যে মামলার পক্ষ-বিপক্ষ উভয় পক্ষকেই নোটিশ পাঠানো হয়েছে। লোক আদালতে আগতদের সহায়তার জন্য আইনি স্বেচ্ছাসেবক বা ‘অধিকার মিত্র’-দের হেল্প ডেস্ক থাকবে।

ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের এগজিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি ডঃ অমরনাথ গৌড় জাতীয় লোক আদালত সফল করতে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। দ্রুত এবং বিনা আইনি খরচে মামলা নিষ্পত্তির এই সুযোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছেন রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য-সচিব ঝুমা দত্ত চৌধুরী।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande