শহরে দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু দুই বাইকারোহীর
কলকাতা, ১০ মার্চ (হি.স.): রাতের শহরে দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জন মোটরবাইক আরোহীর। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টা নাগাদ বড়তলা থানা এলাকার এপিসি রোডে, খান্না মোড়ের কাছে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক মোটরবাইক আরোহীর। মৃতের
শহরে দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু দুই বাইকারোহীর


কলকাতা, ১০ মার্চ (হি.স.): রাতের শহরে দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জন মোটরবাইক আরোহীর। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টা নাগাদ বড়তলা থানা এলাকার এপিসি রোডে, খান্না মোড়ের কাছে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক মোটরবাইক আরোহীর। মৃতের নাম পঙ্কজ হেলা, তাঁর বয়স বছর একচল্লিশ, বাড়ি গড়িয়াহাটে। অন্য দুর্ঘটনাটিও ঘটেছে সোমবার রাতেই। এদিন রাত তিনটে নাগাদ নিউ আলিপুর থানা এলাকার টালিগঞ্জ সার্কুলার রোডে মহাবীরতলার কাছে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বাইকারোহী আমনকুমার সাউ নামে এক যুবকের। তাঁর বয়স সাঁইত্রিশ বছর, বাড়ি বিএল সাহা রোডে। দু’টি দুর্ঘটনার পরই অভিযুক্ত দুটি গাড়ির চালক গাড়ি-সহ পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande