দুবাইয়ে আটকে পড়া নেপালি যাত্রীদের ফেরাতে বিশেষ উড়ানের প্রস্তুতি
কাঠমান্ডু, ১১ মার্চ (হি.স.) : দুবাই বিমানবন্দরে আটকে পড়া নেপালি যাত্রীদের দেশে ফেরাতে বিশেষ উড়ান চালানোর সিদ্ধান্ত নিয়েছে নেপাল এয়ারলাইন্স কর্পোরেশন (এনএসি)। বুধবার রাতেই কাঠমান্ডু থেকে দুবাইয়ের উদ্দেশ্যে এই বিশেষ বিমান রওনা দেবে। এনএসি সূত্র
দুবাইয়ে আটকে পড়া নেপালি যাত্রীদের ফেরাতে বিশেষ উড়ানের প্রস্তুতি


কাঠমান্ডু, ১১ মার্চ (হি.স.) : দুবাই বিমানবন্দরে আটকে পড়া নেপালি যাত্রীদের দেশে ফেরাতে বিশেষ উড়ান চালানোর সিদ্ধান্ত নিয়েছে নেপাল এয়ারলাইন্স কর্পোরেশন (এনএসি)। বুধবার রাতেই কাঠমান্ডু থেকে দুবাইয়ের উদ্দেশ্যে এই বিশেষ বিমান রওনা দেবে।

এনএসি সূত্রে জানা গেছে, কাঠমান্ডু থেকে বিশেষ বিমানটি রাত ১১টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। ওই বিমানে নেপাল থেকে কিছু যাত্রী দুবাই পৌঁছবেন এবং সেখানকার আটকে পড়া যাত্রীদের নিয়ে বিমানটি বৃহস্পতিবার নেপালে ফিরে আসবে।

এনএসি-র কার্যনির্বাহী পরিচালক অমৃতমান শ্রেষ্ঠ জানিয়েছেন, মার্কিন-ইরান-এর মধ্যে সংঘাত শুরুর পর আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে প্রায় ১২ দিন পর প্রথমবার এই বিশেষ উড়ান চালু করা হচ্ছে। এদিন প্রায় ২৮০ জন যাত্রী কাঠমান্ডু থেকে দুবাই যাবেন।

তিনি জানান, এই বিশেষ উড়ানের মূল উদ্দেশ্য দুবাইয়ে আটকে পড়া নেপালি যাত্রীদের নিরাপদে স্বদেশে ফিরিয়ে আনা। এনএসি আরও জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে টিকিট কেটে যাত্রা করতে না পারা যাত্রীদেরই এই বিশেষ উড়ানে যাত্রার অনুমতি দেওয়া হবে। যাত্রীদের যাত্রার আগে নিজেদের টিকিট পুনরায় এনএসি-র সঙ্গে নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।

উড়ান সূচি:

আরএ-২২৯ (কাঠমান্ডু–দুবাই): বুধবার রাত ১১:১৫।

আরএ-২৩০ (দুবাই–কাঠমান্ডু): বৃহস্পতিবার ভোর ৪:১০।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande