সুইৎজারল্যান্ডে বাসে আগুন, মৃত অন্তত ৬
বার্ন, ১১ মার্চ (হি.স.): সুইৎজারল্যান্ডে একটি যাত্রী বোঝাই বাসে আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। কমপক্ষে তিন জন অগ্নিদগ্ধ যাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সুইৎজারল্যান্ড
সুইৎজারল্যান্ডে বাসে আগুন


বার্ন, ১১ মার্চ (হি.স.): সুইৎজারল্যান্ডে একটি যাত্রী বোঝাই বাসে আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। কমপক্ষে তিন জন অগ্নিদগ্ধ যাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সুইৎজারল্যান্ডের বার্ন শহর থেকে ২০ কিলোমিটার দূরে ফ্রিবার্গ ক্যান্টনের কেরজারের কেন্দ্রস্থলে এই ঘটনাটি ঘটে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক দমকলকর্মীও। কী ভাবে ওই বাসে আগুন লাগল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের একাংশের অবশ্য বক্তব্য, ইচ্ছাকৃত ভাবে কেউ বা কারা ওই বাসে গ্যাসোলিন ঢেলে সেটিতে আগুন লাগিয়ে দেয়। তবে পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। আগুন লাগার কারণ নিয়েও মুখ খোলেনি তারা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande