তৃতীয় পক্ষের বিভ্রান্তিকর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ
গুয়াহাটি, ১২ মাৰ্চ (হি.স.) : নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কিছু সংখ্যক সংবাদ মাধ্যম সহ কতিপয় ব্যক্তি সামাজিক মাধ্যমে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অপপ্রচার ও ভুয়ো খবর প্রচার করছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে এবং কোনও ধরনের অপপ্রচার
তৃতীয় পক্ষের বিভ্রান্তিকর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ


গুয়াহাটি, ১২ মাৰ্চ (হি.স.) : নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কিছু সংখ্যক সংবাদ মাধ্যম সহ কতিপয় ব্যক্তি সামাজিক মাধ্যমে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অপপ্রচার ও ভুয়ো খবর প্রচার করছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে এবং কোনও ধরনের অপপ্রচারের অংশীদার না হতে দলের সকল কার্যকর্তাকে আহ্বান জানিয়েছেন অসম প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদদিলীপ শইকিয়া।

বিজেপির অসম প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবন থেকে দলের রাজ্য সভাপতির পক্ষে মুখপাত্র রঞ্জীবকুমার শর্মা সংবাদ মাধ্যমে প্রেরিত এক প্রেস বিবৃতিতে স্পষ্ট করে বলেন, ষড়যন্ত্রকারীদের অপপ্রচারের অংশীদার হলে সংশ্লিষ্ট দলীয় কার্যকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত দুদিন ধরে কিছু সামাজিক ও সংবাদ মাধ্যমে বিজেপির প্রদেশ সম্পাদক রাতুল শর্মার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে পূর্বপরিকল্পিত ও মনগড়া ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির সম্পাদক ইতিমধ্যেই তাঁর অবস্থান স্পষ্ট করেছেন এবং যার টেলিফোন রেকর্ড সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে সেই ব্যক্তিও রাতুল শর্মা সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তির মতে, কিছু লোক যেভাবে প্রচার করছে সেভাবে রাতুল শর্মার সঙ্গে চাকরি সংক্রান্ত কোনও ধরনের লেনদেন হয়েছে, এমন অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

যেহেতু এ বিষয়ে উভয় পক্ষ থেকেই ইতিমধ্যে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে, তাই ভবিষ্যতে এ বিষয় নিয়ে সংবাদ পরিবেশনের আগে উভয় পক্ষের মতামত গ্রহণ করার জন্য সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমের সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছেন প্ৰদেশ বিজেপির সভাপতি।

কিছু লোক সামাজিক মাধ্যমে যে তথ্য প্রকাশ করছে এবং কিছু সংবাদ মাধ্যম যে ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করছে, সেগুলি যদি বিজেপির কোনও কাৰ্যকৰ্তা শেয়ার করেন বা অন্যভাবে প্রচার করেন, তা-হলে তাঁদের বিরুদ্ধেও দল শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করবে। কোনও উদ্দেশ্যপ্রণোদিত ভুয়ো খবর বা ভুল তথ্য কোনও অবস্থাতেই শেয়ার না করার জন্য দলের পক্ষ থেকে সকলকে রাজ্য সভাপতি আহ্বান জানিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

প্ৰসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। দলের প্ৰদেশ কমিটিও এখনও কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে কোনও প্যানেল পাঠায়নি বলে প্ৰদেশ সভাপতি দিলীপ শইকিয়া জানান। তবে সব মিত্রদলের সঙ্গে জোট চূড়ান্ত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সব সহযোগী দলের সঙ্গে সমঝোতা ইতিমধ্যেই চূড়ান্ত করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পরই তা প্রকাশ করা হবে।

অথচ কিছু সংবাদ মাধ্যম ভুয়ো প্রার্থী তালিকা প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। দলীয় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৃতীয় পক্ষের এমন প্রচেষ্টায় বিভ্রান্ত না হওয়ার জন্য প্ৰদেশ সভাপতি দিলীপ শইকিয়া আহ্বান জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande