
পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব পড়েছে তেল ও গ্যাস সরবরাহের উপর। দাম বেড়েছে গ্যাস সিলিন্ডারের। নেই পর্যাপ্ত সাপ্লাই। অনলাইনে নতুন বুকিংও করা যাচ্ছে না বলে অভিযোগ। এদিকে, মজুত সিলিন্ডারও প্রায় শেষের মুখে। এই সবকিছুর প্রভাবই এবার পড়তে শুরু করেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা হাসপাতালের ক্যান্টিনে। শুক্রবার থেকেই ডেবরা হাসপাতালের হেঁসেলে গ্যাসের সঙ্কট দেখা দেবে বলে জানিয়েছেন সেখানে রান্নার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর রাঁধুনিরা। খড়্গপুর মহকুমা হাসপাতাল, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এখনও গ্যাস সিলিন্ডারের সঙ্কট দেখা দেয়নি। তবে জানা গেছে, আগাম সতর্কতা হিসেবে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ