ঝাড়গ্রামে উপভোক্তাদের লম্বা লাইন গ্যাস এজেন্সির দফতরে
ঝাড়গ্রাম, ১২ মার্চ (হি.স.): ঝাড়গ্রাম শহরের গ্যাস এজেন্সির দফতরে বৃহস্পতিবার সকাল থেকে লম্বা লাইন দেখা যায়। অনেকেই সাইকেলে ও বাইকের পিছনে খালি সিলিন্ডার নিয়ে হাজির হন। তাঁদের অভিযোগ, অনলাইনে গ্যাস বুকিং করা যাচ্ছে না। অফিসে ফোন করা হলেও কেউ ফোন ত
ঝাড়গ্রামে উপভোক্তাদের লম্বা লাইন গ্যাস এজেন্সির দফতরে


ঝাড়গ্রাম, ১২ মার্চ (হি.স.): ঝাড়গ্রাম শহরের গ্যাস এজেন্সির দফতরে বৃহস্পতিবার সকাল থেকে লম্বা লাইন দেখা যায়। অনেকেই সাইকেলে ও বাইকের পিছনে খালি সিলিন্ডার নিয়ে হাজির হন। তাঁদের অভিযোগ, অনলাইনে গ্যাস বুকিং করা যাচ্ছে না। অফিসে ফোন করা হলেও কেউ ফোন তুলছে না। তাই বাধ্য হয়ে গ্যাস নেওয়ার জন্য সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন তাঁরা। সকাল থেকে গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকা একজন উপভোক্তা বলেন, বাড়ির গ্যাস শেষের মুখে। গ্যাস বুকিং এর জন্য বার বার ফোন করছি, কেউ ফোন তুলছেন না। তাই বাধ্য হয়ে সকাল থেকে গ্যাস নেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি।

এদিকে ঝাড়গ্রামের একটি রেস্তোরাঁয় মেলে প্রাতঃরাশ থেকে দুপুরের খাবার, সন্ধের টিফিন থেকে রাতের আহার। এ দিন দেখা যায়, সেই রেস্তোরাঁর বাইরে সাইনবোর্ড-এ লেখা, গ্যাসের অভাবে রেস্তোরাঁ বন্ধ থাকবে। কিছু রেস্তোরাঁয় সাদামাঠা রাখা হয়েছে খাবারের তালিকা। সেইসব রেস্তোরাঁর তরফে জানানো হয়েছে, গ্যাস সিলিন্ডার পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলে আবার আগের মতো খাবার মিলবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande