গ্যাসের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের প্রতিবাদে সোমবার মিছিল মমতার
কলকাতা, ১২ মার্চ (হি.স.): জ্বালানি সংকটে ‘অরাজক’ পরিস্থিতিতে কেন্দ্রকে দায়ী করে প্রতিবাদে পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (১৬ মার্চ) ব
গ্যাসের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের প্রতিবাদে সোমবার মিছিল মমতার


কলকাতা, ১২ মার্চ (হি.স.): জ্বালানি সংকটে ‘অরাজক’ পরিস্থিতিতে কেন্দ্রকে দায়ী করে প্রতিবাদে পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টের সময় মিছিল শুরু হবে কলেজ স্কোয়ার থেকে। শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে।

মমতার অভিযোগ, যুদ্ধ শুরু হয়েছে বেশ কিছুদিন আগে। তারপরও কেন্দ্র সরকার কোনও ব্যবস্থা নেয়নি। নিশ্চিন্তে বসেছিল। গ্যাস সমস্ত মানুষের প্রয়োজনীয় দ্রব্য। যে সংকট আজ তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, কোনও প্রস্তুতি বা বিকল্প পরিকল্পনা ছাড়াই গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র। সেই সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ আরও বেড়েছে। তারই প্রতিবাদে পথে নামছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande