গ্যাস সংকটে হাওড়ার দুই প্রাইমারি স্কুলে বন্ধ মিড-ডে মিলের রান্না, শঙ্কায় আরও বহু স্কুল
হাওড়া, ১২ মার্চ (হি. স.):- পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পড়তে শুরু করেছে স্কুলের রান্নাঘরেও। গ্যাসের সংকটের জেরে বৃহস্পতিবার হাওড়া জেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের রান্না বন্ধ হয়ে যায়। জানা গেছে, শিবপুর হিন্দু গার্লস প্
মিড ডে মিল বন্ধ


হাওড়া, ১২ মার্চ (হি. স.):- পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পড়তে শুরু করেছে স্কুলের রান্নাঘরেও। গ্যাসের সংকটের জেরে বৃহস্পতিবার হাওড়া জেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের রান্না বন্ধ হয়ে যায়। জানা গেছে, শিবপুর হিন্দু গার্লস প্রাইমারি স্কুল এবং ডোমজুরের মহিষনালা প্রাইমারি স্কুলে বৃহস্পতিবার মিড-ডে মিলের জন্য কোনও রান্নাই করা সম্ভব হয়নি।জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ জানান, জেলাজুড়ে গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। অনেক গ্যাস ডিলার স্কুলগুলিকে নতুন করে সিলিন্ডার দিচ্ছেন না। ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। তিনি বলেন, অধিকাংশ স্কুলে এখনও দু-এক দিনের মতো গ্যাসের মজুত রয়েছে। তবে এই মজুত শেষ হয়ে গেলে জেলার অন্তত ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের রান্না বন্ধ হয়ে যেতে পারে।শিবপুরের শ্রী শান্তি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনি কুমার রাই জানান, বৃহস্পতিবার তাদের স্কুলে মিড-ডে মিলের রান্না হয়েছে। তবে বর্তমানে যে পরিমাণ গ্যাস মজুত রয়েছে, তাতে আগামীকালই তা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নতুন করে গ্যাস বুকিং নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।জেলা শিক্ষা মহলের আশঙ্কা, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে জেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পরিষেবা ব্যাহত হতে পারে। এতে পড়ুয়াদের পুষ্টিকর খাবার পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande