উত্তরবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা, ১৫ থেকে ১৭ মার্চ দক্ষিণবঙ্গেও বাড়বে বৃষ্টি
কলকাতা, ১২ মার্চ (হি. স.):- আগামী পাঁচ থেকে ছয় দিনে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্
সৌরীশ বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১২ মার্চ (হি. স.):- আগামী পাঁচ থেকে ছয় দিনে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ১২ থেকে ১৭ মার্চ পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে।১২ থেকে ১৩ মার্চের মধ্যে জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির কারণে উত্তরবঙ্গে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দিনের তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। ১৩ মার্চ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে ১৪ মার্চ বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।১৫ থেকে ১৭ মার্চের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও ১৫ থেকে ১৭ মার্চের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বৃদ্ধির কারণেই এই আবহাওয়া পরিবর্তন ঘটছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande